ভোটার সিরিয়াল নাম্বার: ভোটের সময় এলেই অনেকের একটা সাধারণ প্রশ্ন থাকে – আমার ভোট কেন্দ্র কোথায়, আর ভোটার সিরিয়াল নাম্বারটাই বা কী?। আগে এসব জানার জন্য ভোটের আগের দিন স্কুলে স্কুলে ঘুরতে হতো, অনেক সময় লাইনে দাঁড়িয়েও ঠিকমতো তথ্য পাওয়া যেত না।
এখন সময় বদলেছে। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে ঘরে বসেই কয়েক মিনিটে এসব তথ্য জানা সম্ভব। এই লেখায় খুব সহজ ভাষায় দেখানো হবে কীভাবে মোবাইল ব্যবহার করে আপনার ভোট কেন্দ্র, সিরিয়াল নাম্বার এবং গুগল ম্যাপে লোকেশন দেখা যায়।
এই কাজটি করতে কী কী লাগবে
ভোটার তথ্য জানতে আপনার খুব বেশি কিছু লাগবে না।
- একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন
- ইন্টারনেট সংযোগ
- জাতীয় পরিচয়পত্র (NID) নাম্বার
- জন্ম তারিখ
এই চারটি জিনিস থাকলেই পুরো কাজটি করা যাবে।
ভোট কেন্দ্র জানার জন্য কোন অ্যাপ ব্যবহার করবেন
এই তথ্য জানার জন্য Google Play Store-এ একটি অ্যাপ রয়েছে যার নাম Smart Election Management BD। এই অ্যাপের মাধ্যমেই ভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেখা যায়।
ধাপে ধাপে অ্যাপ ইনস্টল করার নিয়ম

প্রথমে আপনার মোবাইল থেকে Google Play Store খুলুন।
সার্চ বক্সে লিখুন (Smart Election Management BD) অথবা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন Smart Election Management BD।
অ্যাপটি খুঁজে পেলে Install বাটনে চাপ দিন। ইনস্টল শেষ হলে Open করুন।
অ্যাপ ওপেন করার পর কী করবেন
অ্যাপ ওপেন করলে প্রথমে ভাষা বাছাই করার অপশন আসবে। আপনি চাইলে বাংলা বা ইংরেজি যেকোনোটি নিতে পারেন।
এরপর চলমান নির্বাচন নির্বাচন করুন, যেমন জাতীয় সংসদ নির্বাচন।
ভোট কেন্দ্র ও সিরিয়াল নাম্বার বের করার নিয়ম
প্রথমে এপ্লিকেশনটি ওপেন করুন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অপশনে চাপ দিন।
এর পর অ্যাপের নিচের দিকে Find a Voting Center (ভোট কেন্দ্র খুঁজুন) নামে একটি অপশন থাকবে। সেখানে ক্লিক করুন।
এরপর ধাপে ধাপে নিচের তথ্যগুলো দিন।
- আপনার NID নাম্বার
- আপনার জন্ম তারিখ
সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর Search বাটনে ক্লিক করুন।
Search করার পর কী কী তথ্য দেখাবে
Search দেওয়ার পর আপনার সামনে সব তথ্য চলে আসবে।
- আপনার ভোটার সিরিয়াল নাম্বার
- আপনার ভোট কেন্দ্রের নাম
- কোন স্কুল বা প্রতিষ্ঠানে ভোট পড়েছে
- ভোট কেন্দ্রের সম্পূর্ণ ঠিকানা
- এবং ভোট কেন্দ্রের ছবি সহ পেয়ে যাবেন
এছাড়াও গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন দেখার অপশন থাকবে।
গুগল ম্যাপে ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তা দেখবেন যেভাবে
ভোট কেন্দ্রের পাশে Direction বা Map অপশনে ক্লিক করলেই আপনার বর্তমান অবস্থান থেকে ভোট কেন্দ্রে যাওয়ার সম্পূর্ণ রাস্তা গুগল ম্যাপে দেখাবে। এতে ভোটের দিন কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না।
ভোটার তালিকা কি অনলাইনে দেখা যায়
বর্তমানে নির্বাচন কমিশন সম্পূর্ণ ভোটার তালিকা অনলাইনে প্রকাশ করে না। সাধারণত ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়।
তাই ব্যক্তিগতভাবে ভোটার তথ্য জানতে হলে NID নাম্বার ও জন্ম তারিখ ব্যবহার করেই আলাদা করে তথ্য দেখতে হয়।
এই পদ্ধতিতে কী সুবিধা আছে
- লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই
- সময় বাঁচে
- বয়স্ক মানুষের জন্য সহজ
- ভুল কেন্দ্রে যাওয়ার সম্ভাবনা কমে
শেষ কথা
এখন আর ভোট কেন্দ্র বা ভোটার সিরিয়াল নাম্বার জানাটা কঠিন কিছু নয়। একটি স্মার্টফোন থাকলেই ঘরে বসে সব তথ্য জানা যায়।
এই লেখাটি যদি আপনার কাজে লাগে, তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করুন। আপনার শেয়ারই হয়তো কারও ভোট দেওয়া সহজ করে দেবে।
1 thought on “ভোটার সিরিয়াল নাম্বার জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল নাম্বার”